জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৫০

Gaza 1698787387 1698804189
১৯

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজার শরণার্থীশিবিরে চালানো এই হামলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের ঘরবাড়ি লক্ষ্য করে ইসরায়েলের হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। আহত প্রায় ১৫০ জন। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।