নিহত পুলিশ সদস্য আমিরুলের জানাজা সম্পন্ন

Amirul
৩১

রাজধানীতে বিএনপির গতকালের সমাবেশ চলাকালে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলামের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

আজ রবিবার দুপুর ১ টা ৫০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে তা সম্পন্ন হয়।

নিহত কনস্টেবল আমিরুল ইসলামের জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রথমে সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, পরে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জাননো হয়। এরপর গার্ড অব অনার দেওয়া হয় পুলিশ বাহিনীর পক্ষ থেকে। শেষে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।