হরতাল প্রতিরোধের ঘোষণা মেয়র তাপসের

Taposh
২০

সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এ ঘোষণা দেন তিনি।

‘নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল’ ডেকেছে বিএনপি।

এ ঘোষণার পর মেয়র তাপস বলেন, আগামীকাল বিএনপি হরতাল ডেকেছে, আমরা এ হরতাল মানি না। আমরা রাজপথে থেকে এ হরতাল প্রতিহত করব।