সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

Untitled 1 2310280555
২৪

সরকার পতনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢল নেমেছে।

শনিবার (২৮ অক্টোবর) ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে এসে রাজধানীতে অবস্থান করা নেতা-কর্মীরা নায়াপল্টনের সমাবেশস্থলে আসছেন।

নেতা-কর্মীরা দলীয় ও জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। এরই মধ্যে কাকরাইল নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল সিগনাল পর্যন্ত মানুষে পূর্ণ হয়ে গেছে।

এর আগে গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সরকার পতনের একদফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।