দফায় দফায় সংঘর্ষ কাকরাইলে, মাঠে বিজিবি

Image 245547 1698483677
১৯

রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা দুটি গাড়ি ও পুলিশ বক্সে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে বিজিবি।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষ শুরু হয়।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইল মসজিদের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, কাকরাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কত প্লাটুন মোতায়েন করা হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এরপর একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী। একই দিনে তিন দলের সমাবেশ ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে।