ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

Image 245519 1698475206
৭১

আওয়ামী লীগ, বিএনপিসহ অন্তত ৩৫টি রাজনৈতিক দলের মহাসমাবেশ কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) মহাসড়কগুলোতে দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।

এ বিষয়ে সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার শঙ্কায় মালিক শ্রমিকরা বাস বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।

এদিকে পুলিশ বলছে, রাজধানীতে যাতে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা না হয় এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তল্লাশি কার্যক্রম চলছে। যাকেই সন্দেহ হচ্ছে তাকেই তল্লাশি করে আটক করা হচ্ছে। বাকিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এরপর একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী। একই দিনে তিন দলের সমাবেশ ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে।