আওয়ামী লীগের সমাবেশে আসছেন নেতাকর্মীরা

98 2310280612
২০

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশ করছে আওয়ামী লীগ।

শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টায় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছে তারা।

এদিন সকাল সাড়ে দশটায় সমাবেশ মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ।

এদিকে সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুপুর আড়াইটায় নেতাদের বক্তব্যের মাধ্যমে সমাবেশে মূল পর্ব শুরু হবে।

তিনি জানান, স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এটি।