মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

Received 2028152544205261 C43e34bc07bb931e1331713c376c4f65
১১৮

সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানী মহাখালীর আমতলীর খাজা টাওয়ারের আগুন। রাত সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বৃহস্পতিবার ২৬ অক্টোবর ঘটনাস্থলে আগুন নেভানোর বিষয় তদারকি করতে এসে গণমাধ্যমকে এ কথা জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক।

এর আগে এদিন বিকাল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত ৯টার পরও আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটকে।