ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

Hasina

‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশগ্রহণ শেষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট বেলজিয়ামের ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ব্রাসেলস স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান।

সেখানে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।