মহাখালীতে বহুতল ভবনে আগ্নিকাণ্ড, নিহত ১

Mohakahli 1024x576
২৪

রাজধানীর মহাখালীর আমতলীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মহাখালি মেট্রোপলিটন হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৭ মিনিটে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

শুরুতে ১৪ তলায় আগুন লাগলেও পরবর্তীতে আগুন ১৩ তলায়ও ছড়িয়ে পড়ে। এতে ভবনে থাকা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়াস সার্ভিস জানিয়েছে, আগুন যেন আর ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছে তারা।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী।