বেলজিয়াম পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Image 245026 1698164127
৩৫

‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নিতে বেলজিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আটটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট বেলা ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আগামী ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।