বিচারপতি আবদুর রশীদ মারা গেছেন

4849a1fa110ea4a94a350735ebe2b784
৩৪

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৮ টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

বিচারপতি আবদুর রশীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি আবদুর রশিদ ১৯৯৯ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরবর্তী সময়ে ২০০৯ সালের ২৯ জানুয়ারি অবসরে যান। এরপর একই বছরের এপ্রিলে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। দেড় বছরের মাথায় ২০১০ সালের অক্টোবরে তিনি পদত্যাগ করেন।

এদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।