গোপনে অনেক আগেই বাগদান সেরেছিলেন রণবীর-দীপিকা

Resize 350x230x0x0 Image 245016 1698155414
১৭

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে ২০১৮ সালে। সেই কথা সবারই জানা। ইতালির লেক কোমোয় সেই রাজকীয়-স্বপ্নীল বিয়ে দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা।

তবে ২০১৮ নয়, তাদের নাকি বিয়ে হয়েছিল ২০১৫ সালে! সদ্য ‘কফি উইথ করণ’র প্রোমো সামনে আসতেই তোলপাড়! দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের নাকি বিয়ে হয়ে গিয়েছিল ২০১৫ সালেই! আর সেই কথা বলছেন খোদ রণবীর!

কফি উইথ করণ কার্যত বলিউডের অজানা গল্পের ঝুলি। যে সমস্ত তারকারা এই টক শো-তে আসেন, তাদের অনেক অজানা গল্পের বাক্স খোলেন করণ জোহর।

প্রকাশ্যে এসেছে কফি উইথ করণের নতুন এপিসোডের প্রোমো। আর সেখানেই হাজির হবেন দীপিকা আর রণবীর।

যাদের দাম্পত্য অনেকটাই খোলামেলা ও সুখী, তাদের জীবনেও যে কত অজানা গল্প রয়েছেন, তা জানা যাবে নতুন এই এপিসোডে।

প্রোমোতে বলতে শোনা যাচ্ছে, রণবীর বলছেন, আমরা ২০১৫ সালে গোপনে বাগদান সেরে নিয়েছিলাম। কেউ যাতে ওর জীবনে আর না আসে, সেটাই সম্পূর্ণ নিশ্চিত করতে চেয়েছিলাম আমি। ব্যাস.. এই কথাটুকুতেই তোলপাড়। বলিউডের জনপ্রিয় জুটির এই কথা, ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিবাহবার্ষিকীতে রণবীরকে নিয়ে লিখতে গিয়ে, লেখিকা এনটিমার কিছু অংশ উদ্ধৃতি করেছিলেন দীপিকা। পোস্টে লেখা দেখা যায়, নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন। আমি খুব হালকাভাবে কথাটা বলছি না। সত্যি সত্যি সেই কঠিনতম, সবচেয়ে খুশির বন্ধুত্ব খুঁজে বের করুন যার প্রেমে পড়ছেন।

দীপিকা লিখছেন, এমন কেউ যে তোমার সম্পর্কে প্রচুর ভালো কথা বলে। এমন কেউ যার সঙ্গে আপনি প্রাণখুলে হাসতে পারবেন। এমন হাসি যাতে পেটে যন্ত্রণা হবে, আর হঠাৎ নাক ডেকে উঠবেন। সেরকম অপ্রস্তুত হয়ে যাওয়ার মতো, সুস্থ করে দেওয়ার মতো হাসি।

দীপিকা লিখছেন, বুদ্ধিমত্তাও জরুরি। জীবন খুবই ছোট এমন কাউকে ভালো না বাসার জন্য যে তার আশেপাশে আপনাকে বোকা হয়ে থাকতে দেয়।

সেই পোস্টে তিনি আরও লেখেন, নিশ্চিত করবেন তিনি এমন কোনো মানুষ যে আপনাকে কাঁদতেও দেয়। দুঃখ আসবেই। এমন কাউকে খুঁজুন যাকে এইসব সময়ও আপনি সঙ্গে রাখতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন মানুষকে বিয়ে করুন যিনি প্যাশন, ভালোবাসা ও উন্মাদনাকে একত্রিত করে আপনার সঙ্গে চলে। এমন ভালবাসা যা কখনও লঘু হবে না- জলস্তর গভীর ও অন্ধকার হয়ে গেলেও না।