ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

Ec9aabe71df4095a50e54e392f456408c53096b70b8d4c2c
৩১

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ অক্টোবর) আলাদা দুই বার্তায় তারা এ শোক জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।

এর আগে, আজ বিকেলের দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা এগারসিন্দুর গোধূলি ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়।

এদিকে ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।