বাগেরহাটের পূজামণ্ডপে চিত্রনায়ক শাকিল খান

E7f38da7c8f76cc271d188af6f4802d97d8f20bf46c5908b

বাগেরহাটের রামপাল ও মোংলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়ক শাকিল খান।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দিরে আর্থিক সহযোগিতা দেন। এছাড়া মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সংকটের কথাও শোনেন তিনি।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে মোটরসাইকেলের বহর নিয়ে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান।

আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাকিল খান বলেন, রামপাল-মোংলাকে আমি ভালবাসি। এই এলাকার মানুষ আমার সঙ্গে রয়েছে। আমি যদি মনোনয়ন পাই, তাহলে এলাকার মানুষের উন্নয়নের জন্য সব ধরণের কাজ করব।

এ সময় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সরদার, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, মৎস্যজীবী লীগ নেতা ইনতাজ আলী শেখ, যুবলীগ নেতা শাহরিয়ার নাজিম, আওয়ামী লীগ নেতা শেখ জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা শাহিন শিকদারসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।