বাংলাদেশের অসাম্প্রদায়িক পথচলা বাধাগ্রস্ত করলে জনগণ প্রতিহত করবে : খাদ্যমন্ত্রী

Image 244861 1698046552
৬৩

বাংলাদেশের অসাম্প্রদায়িক পথচলা কেউ বাধাগ্রস্ত করলে দেশের জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারি দুর্গা মন্দির প্রাঙ্গণে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, এ বছর সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে। সব ধর্মের মানুষ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উপভোগ করছেন। আশা করি আগামীকাল দশমীর দিনে বিসর্জনের মধ্যে দিয়ে এই পূজা অর্চনা শেষ হবে।

এ সময় আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখা আহ্বান জানান মন্ত্রী।

পরে মন্ত্রী শিবপুর বারোয়ারী দুর্গা মন্দিরে আসা গরিব মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।