৪৪ গোল হজম করতে হলো আর্জেন্টিনাকে

1697873223 21ae7ad931abaf3a1d4357c144218d0d
২৭

রাগবি বিশ্বকাপের সেমিফাইনালে শোচনীয় হারের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্সে অনুষ্ঠিত সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ৪৪-৬ গোলে।

প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি আলবেসিলেস্তারা। অথচ ম্যাচের প্রথম পাঁচ মিনিটে ৩-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা।

কিন্তু ১১-১৯ মিনিট এই ৯ মিনিটে তারা ১২ গোল হজম করে। ৩১ মিনিটের মধ্যে আরও ৩টি গোল দেয় আলবিসেলেস্তেরা। তখনও নিউজিল্যান্ড ৬ গোলে এগিয়ে। তবে এরপর তারা খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত তারা আর ম্যাচে ফিরতে পারেনি।

প্রথমবারের মতো ফাইনাল খেলার সুযোগ হারায় তারা।

আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে  দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আগামী রবিবার হবে ফাইনালের মহারণ।

রাগবি বিশ্বকাপের সেমিফাইনালে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

১৯৮৭ আসরে ওয়েলসকে ৪৯-৬ ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ড। এছাড়া ২০০৭ সালের আসরে আর্জেন্টিনাকে ৩৭-১৩ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।