যশোরে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন যুবলীগ সভাপতি নিহত

Jessore 2310160513
১১

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক উদয় শংকর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার টেকারঘাট বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রভাষক উদয় শংকর নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের রনজিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক ও টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।