এ্যানির ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

২২

বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) তাকে আদালতে হাজির করে এই রিমান্ড চাওয়া হয়।

পুলিশ বলছে, এ্যানির বিরুদ্ধে লক্ষ্মীপুর ও রাজধানীর ধানমন্ডি থানার দুটি মামলায় ওয়ারেন্ট ছিল।

এর আগে, মঙ্গলবার রাত ৩টার দিকে বিএনপি নেতা এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন দলের সদস্যরা।

পরে বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল গণমাধ্যমকে জানান, বিএনপি নেতা এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে।

এদিকে বিএনপি নেতা এ্যানিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপির প্রচার সম্পাদক এ্যানিকে ডাকাতের মতো ধরে নিয়ে গেছে। এতেই প্রমাণ হয় যে সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।