রোনালদোর অভিষেক গোল, জয় পেল আল নাসর

২০

সোমবার (২ অক্টোবর) রাতে এফসি ইস্টিকললকে হারিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পায় তারা।

তবে প্রথমার্ধের ৪৪ মিনিটে সেনিন সেবাইয়ের গোলে ১-০ তেএগিয়ে ছিলো ইস্টিকলল।

৬৬তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে আল নাসর।

এএফসি চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল পেয়েছেন পতুর্গিজ এই তরকা। সাথে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তার দল । ‘ই’ গ্রুপের ম্যাচে তাজিকিস্তানের ক্লাব ইস্টিকললের বিপক্ষে ফেভারিট ছিলো আল নাসর। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও শেষ পড়লেও জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

এদিন পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে আল নাসর। ৮১ শতাংশ বল নিজেদের কাছে রেখে ২৭টি শট করে প্রতিপক্ষের ওপর। যার ১০টিই ছিল অন টার্গেট। জবাবে মাত্র ১৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৫টি শটই করতে পেরেছিল ইস্তিকলুল।

খেলার ৭২তম মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার তালিস্কার গোলে লিড নেয় লুইস কাস্ত্রোর শিষ্যরা।

৭৭তম মিনিটে তালিস্কার দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।