অশান্তির আগুন থামছেই না, মণিপুরে ফের কারফিউ জারি

৩২

ভারতের মণিপুর রাজ্যে সম্প্রতি পাঁচ যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনার পরই পুনরায় ফুঁসে উঠেছে রাজ্যের বাসিন্দারা। পরিস্থিতি শান্ত করতে ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফলের জেলাগুলোতে পূর্ণরূপে কারফিউ জারি করেছে। এ ছাড়াও নিরাপত্তাবাহিনী ও থানাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গ্রেফতার পাঁচ যুবকের মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মণিপুরের ইম্ফল উপত্যকায় আন্দোলনে নামে স্থানীয়রা।

এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসের শুরু থেকে মণিপুর রাজ্যে ছড়িয়ে পড়ে জাতিগত সহিংসতা। এখন পর্যন্ত চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।