ব্যাংকের সুদহার বাড়ার শঙ্কা সালমান এফ রহমানের

৩২

আগামী দিনে ব্যাংকের সুদহার আরও বাড়বে- এমন শঙ্কার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কনফারেন্স রুমে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ শঙ্কার কথা জানান।

সভায় দেশের ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ ও রাজস্ব বিভাগের নানা হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

এসময় সালমান এফ রহমান রাজস্ব বিভাগের সঙ্গে সংকট নিরসনে এফবিসিসিআইকে নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন।

সরকারের রাজস্ব আহরণে চ্যালেঞ্জ রয়েছে জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, ‘ব্যবসায়ীদের দাবির মুখে কর কমানো হলেও কাঙ্ক্ষিত হারে রাজস্ব বাড়েনি। সরকা‌রের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবসায়ীদের নিয়মিত কর পরিশোধ কর‌তে হ‌বে।’

এফ‌বি‌সি‌সিআইয়ের নব নির্বা‌চিত ক‌মি‌টির সভাপ‌তি মাহবুব আলম এই প্রতি‌নি‌ধি দ‌লের নেতৃত্ব দেন।