উড়ালসড়কে তৃতীয় দিনে যত টাকা টোল আদায়

২০

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানচলাচলের তৃতীয় দিনে ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ টোল আদায় হয়েছে। এই সময়ে মোট ৩০ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে।

এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেট পথে ১৫ হাজার ৬৯০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট পথে ৩ হাজার ৬১৯টি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দর পথে ২ হাজার ৮৯৮টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৮ হাজার ৭১২টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

এর আগে, যান চলাচল শুরুর প্রথম দিন রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উড়ালসড়ক থেকে আয় হয় ১১ লাখ ৮ হাজার ২৪০ টাকা। দ্বিতীয় দিনে টোল আদায় হয় প্রায় ২২ লাখ টাকা।