যুবদল ঢাকা উত্তরের ৮ থানা এবং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন

২০

নগর প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের ৮টি থানা এবং ৮টি ওয়ার্ড আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত ৮টি থানার (পল্লবী থানা, রূপনগর থানা, কাফরুল থানা, ভাষানটেক থানা, মিরপুর থানা, বনানী থানা, রামপুরা থানা, তেজগাওঁ থানা) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে পল্লবী থানার অন্তর্গত ৪টি ওয়ার্ড (২নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ড) এবং ও রূপনগর থানার অন্তর্গত ৩টি ওয়ার্ড (৬নং আঞ্চলিক ওয়ার্ড, ৭নং আঞ্চলিক ওয়ার্ড ও ১২নং সাংগঠনিক ওয়ার্ড) ও ভাষানটেক থানার অন্তর্গত (১৫নং ওয়ার্ড) এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ থানা এবং ওয়ার্ড কমিটিগুলো অনুমোদন করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

প্রিয়আলোকে দেওয়া এক অডিও বার্তায় যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জানান, ”গত কয়েক মাসের আন্দোলনে জনগণ জেগে উঠেছে। অধিকার পুনরুদ্ধার করতে মানুষ সংগ্রাম শুরু করেছে। লড়াই করছে। লড়াই আরো তীব্র গতিতে বাস্তবায়ন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে এই কমিটি রাজপথে কার্যকরী ও বলিষ্ঠ ভুমিকা পালনে সক্ষম হবে ”।

তিনি মুঠোফোনে আরো বলেন, ”সাবেক তিন তিনবারের আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও রাজপথে থাকব ইনশা আল্লাহ”।

এসময় তিনি বলেন, ”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের জন্য জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এবং জনগণের অধিকার আদায়ে সর্বদা সজাগ থাকব”।