সাত গোলের ম্যাচে বার্সার জয়

১৮

স্প্যানিশ লা লিগার ম্যাচে রবিবার (২৭ আগস্ট) রাতে মুখোমুখি হয়েছিল ভিয়ারিয়াল ও বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

ভিয়ারিয়ালের মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে ৪-৩ গোলের ব্যবধানে জিতেছে কাতালানরা।

ম্যাচের দ্বাদশ মিনিটেই গোল করে বার্সাকে এগিয়ে দেন গাভি। গোলটির উৎস ছিলেন তরুণ লামিন ইয়ামাল। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং।

২৬তম মিনিটে এক গোল শোধ করে আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ। ৪০তম মিনিটে আরো একটি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে স্বাগতিকরা। পেদরাসার নিচু ক্রস পেয়ে ক্লাবের হয়ে প্রথম গোল করেন আলেক্সজান্ডার সরলথ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিট পর পেদরাসার বাড়ানো বল ধরে বাঁকানো শটে গোল করেন আলেক্স বায়েনা। অবশেষে ৬৮তম মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফিরে কাতালানরা।

এর তিন মিনিট পর পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কির গোলে বার্সাকে এগিয়ে যায় ৪-৩ ব্যবধানে।

ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে তারা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।