অস্ট্রেলিয়ার পথে সেনাপ্রধান

৬৮

সরকারি সফরের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার পার্থ শহরে আগামী ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩ ও দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে যোগ দিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (২৮ আগস্ট) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

বন্ধুভাবাপন্ন দেশসমূহের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারী সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই মূলত এই সিম্পোজিয়ামের লক্ষ্য।

শফিউদ্দিন আহমেদ সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ত্যাগ করবেন এবং ৩ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।