প্রবাসীদের কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

২৫

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের অব্যাহত উন্নয়নে বিদেশে কমর্রত প্রবাসী বাংলাদেশিদের কাছে আগামী সাধারণ নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান সরকারপ্রধান। বলেন, দেশকে সমৃৃদ্ধির পথে এগিয়ে নিতে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি আমরা আপনাদের সবার সহযোগিতা চাই।

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের অদম্য গতি যাতে কোনোক্রমেই ব্যাহত না হয়, সে জন্য প্রবাসী বাংলাদেশিদের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান।

এছাড়া কোনো লুটেরা যাতে দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। বলেন, বিএনপি আবারও পুলিশের গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন দিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। তবে এবার বাড়াবাড়ি করলে দেশের মানুষ তাদের রেহাই দেবে না বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফর রহমান রূপক ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তানসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।