ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬৪

আগামী ২২ থেকে ২৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের সরকারপ্রধানের বৈঠক হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ব্রিকস জোটের সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানের কারও কারও সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভবনা রয়েছে। আশা করা হচ্ছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক হতে পারে।

বুধবার (১৬ আগস্ট) ব্রিকসে বাংলাদেশের সদস্য পাওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এটি তাদের (মূল পাঁচ সদস্য) ওপর নির্ভর করে। সেখানে যে ডিবেট হচ্ছে সেটি হচ্ছে, তিনটি দেশ চাইছে নতুন সদস্য নেবে।

এছাড়া ভারত ও ব্রাজিল বলছে, নেওয়ার আগে নতুন নিয়ম-কানুন তৈরি করতে হবে। তারা আমাদের নেবে কি নেবে না সেটা তাদের ওপর নির্ভর করছে বলেন মোমেন।