রাজধানীর মিরপুরে খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপিত

২১

প্রিয় আলো: রাজধানী ঢাকার ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ-মাহফিল।

সভায় বক্তারা বলেন; ‘বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। এই ফ্যাসিবাদি সরকার তাকে বিনা দোষে মিথ্যা মামলায় জেলে রেখেছে। তার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বারবার করে বলছেন কিন্তু এই সরকার কর্ণপাত করছে না’।

আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ-মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হোসেন টিটু, মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির আহমেদ বাবু, মিরপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাকিল মোল্লা ও মিরপুর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সম্রাট।
এছাড়াও এতে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।