টেস্টকে বিদায় জানালেন হাসারাঙ্গা

২১

শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা মাত্র ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ আগষ্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এসএলসি তাদের বিবৃতিতে জানায়, ‘হাসারাঙ্গা আমাদের জানিয়েছে ও টেস্ট থেকে অবসর নিতে চায়। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আমরা আশাবাদী সে সাদা বলের ক্রিকেটে বেশ ভালো করবে।’

২০২০ সালের ২৬ ডিসেম্বর বনেদি ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হয় হাসারাঙ্গার। সেঞ্চুরিয়নে ডানহাতি এই ক্রিকেটারের অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ক্যারিয়ারে চার টেস্ট খেলা হাসারাঙ্গা ব্যাট হাতে করেছিলেন ১৯৬ রান। বনেদি ফরম্যাটে কোনো সেঞ্চুরি না থাকলেও রয়েছে তার ৪টি অর্ধশতক।

বল হাতে চার টেস্টে নিয়েছেন ৪উইকেট। সেটিও এক ম্যাচে। বাকি তিন ম্যাচ তিনি ছিলেন উইকেটশূন্য।