ভারতকে উড়িয়ে উইন্ডিজের সিরিজ জয়

২০

সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা।

ফ্লোরিডার লডারহিলে অনুষ্ঠিত সিরিজের শেষ এই ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত।

সুর্যকুমার যাদব ছাড়া ভারতের আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ভারত।

জবাব দিতে নেমে ওপেনার ব্রেন্ডন কিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে নিকোলাস পুরানের ৩৫ বলে ৪৭ রানের ইনিংস যোগ হলে ১৮ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ছক্কা মেরে ক্যারিবীয়দের জয় এনে দেন শাই হোপ।