সাজাপ্রাপ্ত নেতৃত্ব নিয়ে বিএনপি কীসের জন্য লাফাচ্ছে: প্রধানমন্ত্রী

২৩

সাজাপ্রাপ্ত নেতৃত্ব নিয়ে বিএনপি কীসের জন্য লাফাচ্ছে, এমন প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষমতায় থাকতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি, এখন কেন আন্দোলন করছে; এই প্রশ্নও করেন আওয়ামী লীগ সভাপতি।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে এসব প্রশ্ন তোলেন তিনি।

শনিবার (১২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ সভা শুরু হয়।

তিনি বলেন, দেশের সর্বনাশ ছাড়া বিএনপি কিছু করতে পারে না। তাদের সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই। চোর ও লুটেরাদের সাথে কেউ থাকে না। বিএনপি ও জামায়াত থেকে সাবধান থাকতে এ সময় দেশবাসীকে আহ্বানও জানান শেখ হাসিনা।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে মাঠে থেকে কাজ করার জন্য নেতাকর্মীদের বিশেষ বার্তা দেয়া হতে পারে।