ডেঙ্গুতে আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৩২

৩৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮৭ জনে।

এই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৪০ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৪৯২ জন।

শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১ হাজার ৭০৪ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৮০২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ২৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৯৮১ জন এবং ঢাকার বাইরের ৩৫ হাজার ৩০৮ জন।