তারেকের শাস্তি কার্যকর না করা পর্যন্ত যুবলীগের কর্মসূচি চলবে: পরশ

২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে শাস্তি কার্যকর না করা পর্যন্ত যুবলীগ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বৃহস্পতিবার (১০আগষ্ট) তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশ শেষে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যান যুবলীগের নেতারা।

স্মারকলিপি দেয়া শেষে সাংবাদিকদের ফজলে শামস পরশ বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে। বিদেশে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে।

তিনি বলেন, বিএনপি এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করতে হবে।