শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন যারা

২৪

এ বছর ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩’ এর জন্য ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

পুরস্কার বিজয়ীদের মধ্যে আজীবন সম্মাননা পেয়েছেন আবদুস সাদেক।

খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।

এছাড়া উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলামকে।

ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পান খন্দকার তারেক মো. নুরুল্লাহ। ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পান আতাহার আলী খান।

এ ছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পান মালা রানী সরকার ও ফজলুল ইসলাম। ক্রীড়া সংস্থা হিসেবে পুরস্কার পায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

আর ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে পুরস্কার পায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস।

শনিবার (৫ আগষ্ট) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

পুরস্কার হিসেবে প্রত্যককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হয়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের নামে প্রতিবছর পুরস্কার দিয়ে থাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।