জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর গুলিতে নিহত ৩ সেনাসদস্য

১৮

ভারতের জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর গুলিতে প্রাণ হারিয়েছেন তিন সেনাসদস্য।

শুক্রবার (৪ আগষ্ট) কুলগ্রাম জেলায় ঘটে এ ঘটনা।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সশস্ত্র গোষ্ঠীর অবস্থানের গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যার দিকে এলাকাটিতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিন সেনা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তারা।

এ ঘটনার জেরে কুলগামে অতিরিক্ত সেনা মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া বিচ্ছিন্নতাবাদীদের গ্রেফতারে অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান।