ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, দিনের শুরুতেই ১২ জনের মৃত্যু

৬০

প্রতিনিয়ত ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। শুক্রবার (৪ আগস্ট) সকাল আটটা পর্যন্ত গেল এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২ জন।

প্রাণহানির সবগুলোই হয়েছে রাজধানীর ঢাকায়।

সরকারি প্রায় সব হাসপাতালগুলোতে গড়ে রোগী ভর্তি ৩০০ জনের বেশি। মাসের প্রথম ২ দিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ২৯৫ জন।

এদিকে ২৪ ঘণ্টায় ডিএনসিসি হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১২ জন। সব মিলিয়ে সে হাসপাতালে এখন ২৬২ রোগীর চিকিৎসা চলছে।