পান্না কায়সারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

৩৩

বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (৪ আগষ্ট) রাষ্ট্রপতি এ শোক জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস‍্য হিসেবে পান্না কায়সারের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।’

এ সময় রাষ্ট্রপতি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এর আগে এদিন রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক পান্না কায়সার।