ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

১৩৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে ডিএমপির ডিবি-গুলশান বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহমুদুল হাসানকে রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ডিবি-তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম মিজানুর রহমানকে ওয়ারী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে নিয়োগ করা হয়েছে।