কফিনের ছবি দিয়ে পরীর প্রশ্ন, চুরি কি আমি করেছি

১৫

গতকাল রোববার (৩০ জুলাই) কলকাতার নন্দন চত্বরে পকেটমারের শিকার হয়েছেন ঢালিউড অভিনেতা শরিফুল রাজ।

এদিকে রাজের মোবাইল চুরির সংবাদটি প্রচার করেছে কলকাতার অধিকাংশ গণমাধ্যম। সোমবার দুপুরে তেমনি একটি খবরের স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন পরীমণি।

‘দ্যা ওয়াল’র প্রকাশিত ওই খবরে শরিফুল রাজের মোবাইল চুরির তথ্য প্রকাশ হয়। যেখানে হ্যাশট্যাগে পরীমণির নাম ব্যবহার করা হয়।

233747_1

এতে ক্ষিপ্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি ওই স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘এই লোকের ফোন চুরির নিউজের সাথে আমারে হ্যাশট্যাগ দেওয়ার কি হইলো। চুরি কি আমি করছি? এইখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন।

যদিও ওই স্ক্রিনশটে স্বামী শরিফুল রাজের চেহারা কফিনের স্টিকার দিয়ে ঢেকে দিতে দেখা গেছে পরীমণিকে।

কলকাতায় চলমান পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে পকেটমারের কবলে পড়েন শরিফুল রাজ। এরপর তিনি নাকি পরীমণির সঙ্গে যোগাযোগও করেছিলেন।

প্রসঙ্গত, কয়েকমাস ধরেই এক ছাদের নিচে থাকছেন না পরীমণি-রাজ। তবে পরীর দাবি, এমনিতে রাজ তার খবর নেন না। প্রয়োজন পড়লে যোগাযোগের চেষ্টা করেন।