সব দলের অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র

৬৮

সাংবিধানিকভাবে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় সফররত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষক টেরি এল এসলি।

রবিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। তারপরও সংবিধানে বিদ্যমান ব্যবস্থার মধ্যেই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে এ সময় আশা ব্যক্ত করেন টেরি এল এসলি।

এর আগে, এদিন সকালে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

বৈঠকে সিইসি কাজী হাবিবুল আউয়াল, ইসি আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম অংশ নেন।

উল্লেখ্য, গত ১১ জুলাই ইসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক অনুসন্ধানী দল।