আশুরার দিনে কারবালায় আগ্নিকাণ্ডে নিহত ৮

১৭

পবিত্র আশুরার দিনে ইরাকের কারবালা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

ইরাকের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শুক্রবার বিকালে আশুরার দিন ইরাকের পবিত্র নগরী কারবালায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি মিছিলে ৮টি গ্যাসের ক্যানিস্টারে আগুন লেগে যায় এবং বিস্ফোরণ ঘটে। আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং আলাউই মার্কেটের কয়েকটি দোকানে আগুন ধরে যায়।

আগুনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কারবালার ইমাম আলি স্ট্রিট বন্ধ করে দেয়, এবং আটকে পড়া লোকদের উদ্ধার করে।

এদিকে ইমাম হুসাইন ও হযরত আব্বাস (রা.) এর মাজারে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে তার আগেই দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।