আইন বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

৩৯

দেশে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আইন পেশায় বিশ্বমানের সেবা নিশ্চিতে আইন বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, কথা দিচ্ছি, আইন বিশ্ববিদ্যালয় করে দেব।

শুক্রবার (২৮ জুলাই) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত ‘বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এর আগে বেলা ১১টার পর ‘বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ’ উদ্বোধন করেন সরকারপ্রধান।

এদিন সুপ্রিম কোর্টের রেকর্ড রুম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এসময় প্রদর্শনী করা হয় মুক্তিযুদ্ধকালীন সুপ্রিম কোর্টে জাতির পিতা ও বিভিন্ন বিষয়ের ওপর তথ্য চিত্র।

এ সময় অনলাইনে কোর্ট পরিচালনা করায় মামলা জট কমেছে বলে জানান সরকার প্রধান। এছাড়া আইনজীবিদের বসার সুবিধার জন্য নতুন ভবন করার কথাও জানান তিনি।

সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী হচ্ছি, মিতব্যয়ী হচ্ছি। তারপরও মানুষের চাহিদা পূরণ করছি।