অকৃতকার্যদের হতাশ হওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী

৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অকৃতকার্য হয়েছ তাদের হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষের আরো ক্ষতি করে। আগামীতে যেনও ভালো ফল করা যায় সে বিষয়ে চেষ্টা করতে হবে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।

এ সময় এসএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের থেকে কম সংখ্যক ছাত্র অংশ নিয়েছে বলে জানান শেখ হাসিনা।

এসএসসিতে ছেলেদের সংখ্যা কেন কমে যাচ্ছে সে প্রশ্ন রেখে সরকার প্রধান বলেছেন, কেন ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে তা খতিয়ে দেখা দরকার। শিক্ষা প্রশাসনকে এ বিষয়টি খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি।

এসময় তিনি এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্য বা পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন জানান।