ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৩৬

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজিত ফুড সিস্টেম সামিটে অংশগ্রহণ শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৬ জুলাই) রাত ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছায়।

এর আগে গত বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি রওনা হন। দোহায় ট্রানজিট বিরতির পর কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি।

২৩ জুলাই স্থানীয় সময় বিকালে ইতালির রোম যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে তিনি ‘জাতিসংঘের ফুড সিস্টেম সামিটে’ অংশগ্রহণ করেন। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।