মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

১২

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

বুধবার (২৬ জুলাই) গুলশানে আমেরিকান ক্লাবে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।