ডিএমপির পাঁচ পরিদর্শককে বদলি

১১২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

অফিস আদেশে, সংযুক্ত সিআর পরিদর্শক শাহ আলমকে শাহবাগ থানার পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে, মোহাম্মদপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামানকে মিরপুর মডেল থানায়, মিরপুর মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম সুমনকে হাজারীবাগ থানায়, হাজারীবাগ থানার পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইসমাইল হোসেন খানকে খিলগাঁও থানায় এবং খিলগাঁও থানার পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহাকে মোহাম্মদপুর থানায় বদলি করা হয়েছে।