না জানিয়ে কেন্দ্রে যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ

৫৮

পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে পুলিশ নিরাপত্তা দিতে পারেনি। আর এ সুযোগে দুষ্কৃতিকারীরা হামলা করে থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ঢাকা ১৭ আসনের নির্বাচনের দিন হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথাও বলেন ডিএমপি কমিশনার।
আগামীতে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের চ্যালেঞ্জ নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও এ সময় মন্তব্য করেন খন্দকার গোলাম ফারুক।