ইইউ থেকে ঘোড়ার ডিম পেয়েছে বিএনপি: কাদের

২৪

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে বিএনপি ঘোড়ার ডিম পেয়েছে। আমেরিকানরাও বিএনপিকে কিছু দিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের শান্তি ও উন্নয়ন সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কোনো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না। পার্লামেন্টও বিলুপ্ত হবে না। শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই উঠে না। বিএনপির পদযাত্রা নয়, দলটির পতনযাত্রা শুরু হয়েছে।

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা চলছে।