উপনির্বাচনে ভোটার কম হয়, বেশি হলেই অস্বাভাবিক: তথ্যমন্ত্রী

২৪

জাতীয় নির্বাচনের মাত্র ৫ মাস আগে উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে এটাই স্বাভাবিক। বেশি হলে সেটাই অস্বাভাবিক হতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশসহ সব দেশেই উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়।

সোমবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়েীসব কথা বলেন তিনি।

ইইউ প্রতিনিধিদলের সাথে নাগরিক সমাজের বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ইইউ প্রতিনিধিদলের সাথে যারা দেখা করেছে তারা নাগরিক সমাজ, সুশীল সমাজের অতি ক্ষুদ্র অংশ। তারা পুরো নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করে না।

ন্ত্রী আরও বলেন, মঙ্গলবার পদযাত্রা ও শান্তি সমাবেশ নিয়ে দু’দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ হওয়ার সুযোগ নেই যদি বিএনপি মানুষের ওপর হামলা না করে। বিএনপির বোধশক্তি থাকলে তারা বিধ্বংসী কর্মসূচিতে যাবে না। এমন পরিস্থিতি হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।